৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত

গোয়ালন্দে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

আপডেট: জুন ৬, ২০২১

রাজবাড়ি প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নজরুল ইসলামকে (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট পুলিশ।

আটককৃত আসামী উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত লোকমান আলী সেক এর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর এর নেতৃত্বে নজরুল ইসলামকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ২০১৭ সালের ১০ মে গোয়ালন্দ ঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে একটি মামলা (নং-৮) দায়ের হয়। ওই মামলায় রাজবাড়ীর জেলা দায়রা জজ আদালত চলতি বছর মার্চ মাসের মাঝামাঝিতে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা রায় ঘোষনা করেন।

একই সাথে আদালত তাকে ১০ হাজার টাকার অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর ২১ মার্চ গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির নির্দেশনা আসে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, বিঙ্গ আদালতের রায় ঘোষনার পর থেকে আটককৃত আসামী নজরুল ইসলাম পলাতক থাকলে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত।

পরোয়ানাপত্র হাতে পাওয়ার পর তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। শেষে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।

1507 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন