২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

সৎকারের খরচ যোগাতে না পারায় গঙ্গায় ভাসিয়ে দিচ্ছে মরদেহ

আপডেট: মে ১৭, ২০২১

বিজয় ডেস্ক ॥ ভারতের শ্মশানগুলোতে মরদেহ সৎকার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যেই গঙ্গা নদীতে ভেসে আসছে একের পর এক মরদেহ।’ ভারতে দরিদ্র মানুষেরা দাহ করার খরচ যোগাতে না পেরে মরদেহ ভাসিয়ে দিয়েছে গঙ্গায় ।

ভারতের বিহার রাজ্যের বক্সার জেলার গঙ্গায় পচে গলে ফুলে ওঠা ৭০ মরদেহ ভেসে এসেছে।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, ‘মরদেহের সংখ্যা বেড়ে হতে পারে একশ’র বেশি।

কর্মকর্তারা আরও ধারণা করেন, ‘করোনায় মৃত ব্যাক্তির কিভাবে সৎকার করতে হয়, তা জানেন না প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ। অনেকের ধারণা মরদেহ থেকে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস। তাই ভয়ে মরদেহ নদীতে ভাসিয়ে দেয় তারা।’

নাম পরিচয়হীন এসব মরদেহ কোথা থেকে এসেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও, কেউ কেউ জানাচ্ছেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ফেলে দেওয়া হয়েছে।

এ ঘটনা প্রতিরোধে গঙ্গার কোথাও কোথাও মরদেহ শনাক্তে জাল ব্যবহার করছে।

415 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন