২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬

অনলাইন নিউজঃ রাজশাহীতে আজ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে। এই সমাবেশ ঘিরে ভোর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সমাবেশস্থলে। উৎসাহ আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা।

সকালে বিমানে ঢাকা থেকে রাজশাহী যাবেন তারেক রহমান। রাজশাহীতে প্রথমে বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম (রাহ:) রহমাতুল্লাহি আলাইহি’র মাজার জিয়ারত করবেন তিনি। এরপর আসবেন স্থানীয় মাদ্রাসা ময়দানের নির্বাচনী সমাবেশে। ধানের শীষের পক্ষে ভোট চাইবেন তিনি। তুলে ধরবেন জনগণের কল্যানে আগামীর পরিকল্পনা।

রাজশাহীর সমাবেশ শেষে সড়কপথেই তারেক রহমান যাবেন বগুড়ায়। পথিমধ্যে নওগাঁ জেলার এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে রাতে বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথমদিনের কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।

পরদিন রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন তিনি। শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া থেকে, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে সমাবেশে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

163 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন