১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

রাজধানীতে ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ

আপডেট: মে ১৫, ২০২১

বিজয় ডেস্ক ॥ সরকারিভাবে ঈদযাত্রা নিরুৎসাহিত করতে কঠোর বিধিনিষেধ এবং আহবান করা হলেও তা না মেনেই গ্রামগঞ্জে ছুটেছে মানুষ। তাতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। ফলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে বাড়ি গেছে, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে।

শুক্রবার ঈদের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গেছে, তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে যেন তাদের ফেরানো হয়।

মহাপরিচালক বলেন, ‘আমরা সক্ষমতা বাড়িয়েছি। কিন্তু আমাদের সক্ষমতারও সীমাবদ্ধতা আছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে; মাস্ক পরতে হবে। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারতসহ অন্য দেশের ভ্যারিয়েন্ট যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে, এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। ভারতের মতো পরিস্থিতি আমাদের দেশে তৈরি হলে নাজুক অবস্থা হবে।’

এদিকে ঈদের দিন শুক্রবার দেশে করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিগত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) মৃত্যুর এই সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। আগের দুই দিনের তুলনায় বেশ কম।

গত বৃহস্পতিবার ৩১ জন এবং তার আগের দিন ৪০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে ২৬ জনের মৃত্যু নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২।

438 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন