১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

অনলাইন নিউজঃরমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এছাড়া অফিস চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

295 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন