৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী

আপডেট: জুন ৬, ২০২৬

সোহেল আহমেদ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নব – নির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ২নং কাশিপুর ইউনিয়নের কৃতিসন্তান ইমতিয়াজ আহমেদ চৌধুরী। তিনি আজ শনিবার (৬ জুন)  বিকেলে অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

ইমতিয়াজ আহমেদ চৌধুরী বর্তমানে লাখুটিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক কাজে অবদান রেখে সাধারণ মানুষের কাছে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন এ পদোন্নতিতে বরিশাল জেলা  উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানাযায়।

অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের বাসিন্দা। এর আগেও তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বি এম বিশ্ববিদ্যালয় কলেজ এর সাধারণ সম্পাদক ছিলেন।

বাবুগঞ্জের চাঁদপাশা স্কুল এন্ড কলেজে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এইচএম তছলিম উদ্দিন দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে যুবদলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।

50 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন