২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

যুদ্ধবিরতির পর ফের ইসরায়েলি পুলিশের হামলা

আপডেট: মে ২১, ২০২১

বিজয় ডেস্ক ॥ জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর শুক্রবার এ ঘটনা ঘটল। খবর আল জাজিরার।

প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর আল-আকসা মসজিদের প্রাঙ্গণে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন।

 

পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, ‘তারা গান গাচ্ছিল এবং চিৎকার করছিল। এ সময় পাশের একটি প্রাঙ্গণ থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গণে চলে আসে এবং তাদের ওপর হামলা চালায়। পুলিশ তাদের ওপর স্টান গ্রেনেড, স্মোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়তে শুরু করে।’

রমজান মাসে ফিলিস্তিনিদের সঙ্গে কট্টর ইহুদি জাতীয়তাবাদী ও ইসরায়েলি পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন শত শত ফিলিস্তিনি। এর জের ধরে ১০ মে গাজা থেকে হামাস ইসরায়েলে রকেট হামলা চালালে জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে।

টানা ১১ দিন ধরে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলার পর শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ।

1578 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন