২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

মরছে মানুষ, গরুর করোনা চিকিৎসা নিয়ে ব্যস্ত বিজেপি

আপডেট: মে ৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> বর্তমানে বিশ্বে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা চলছে ভারতে। কোনভাবেই যেন মানুষের সুরক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না।

অক্সিজেনের অভাব সারাদেশে। এরইমধ্যে গরুদের করোনা চিকিৎসায় অক্সিমিটার-থার্মাল স্ক্যানারের ব্যবস্থা করছে দেশটির উত্তর প্রদেশ প্রশাসন।

প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ বিবৃতিতে জানিয়েছেন, ভারতের উত্তর প্রদেশের সরকারি গোশালায় এসব চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান করোনা পরিস্থিতি বিচার করে প্রত্যেক জেলায় ৭০০টি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে গরুদের কল্যাণে।

৫১টি অক্সিমিটার, ৩৪১টি থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে গরুর স্বাস্থ্য পরীক্ষায়। রাজ্যের বিপুল সংখ্যক ভবঘুরে গবাদি পশুকে সরকারি গোশালায় আশ্রয় দেয়া হচ্ছে। গোশালার সংখ্যাও দ্রুত বাড়ানো হচ্ছে।

পরে এ নিয়ে বিতর্ক শুরু হলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে দাবি করা হয়, গোশালায় কর্মরত কর্মীদের জন্যই এসব চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে যোগী আদিত্যনাথের দপ্তর জানায়, প্রত্যেক জেলায় সরকারি গোশালায় গরুদের দেখভালের জন্য হেল্পডেস্ক তৈরি করা এবং গরুদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

453 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন