১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
এবার এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রমের উদ্বোধন করবেন সরকার জনগণের অধিকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নিলে সহযোগিতা করব: জামায়াত আমির ২০৪২ সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন: জয়নুল আবদিন ফারুক তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে চান বিএনপির ১০ নেতা! ২৭২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ট্যাংকার, আসছে আরও চারটি জাকাত ব্যবস্থাপনায় আলেম-ওলামাদের নিয়ে কমিটি গঠনের সুপারিশ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: যুবদল নেতা তসলিম উদ্দিন

ভুলে ধনীকে জাকাত দিলে আদায় হবে কি? জেনে নিন

আপডেট: মার্চ ১০, ২০২৬

অনলাইন নিউজ: প্রশ্ন : আমি গ্রামে গিয়ে প্রতি বছর কম-বেশি জাকাত আদায় করি। আমার ভাতিজা এলাকার গরিবদের একটা তালিকা প্রস্তুত রাখে। আমি সে অনুযায়ী জাকাত দিই। এ বছরও তার প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী জাকাত আদায় করেছি। পরে জানতে পেরেছি, তালিকায় এমন দু-একজন লোকও ছিল, যাদের বাহ্যত গরিব মনে হলেও তারা জাকাত গ্রহণের অনুপযুক্ত।

আমি জানতে চাই, এক্ষেত্রে আমার ওপর কি আবার ওই জাকাত আদায় করা জরুরি? গরিব মনে করে জাকাত গ্রহণের অনুপযুক্ত কাউকে জাকাত দিলে সেক্ষেত্রে কী করণীয়?

ইয়ামিন, হোমনা, কুমিল্লা

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের যেহেতু আপনি দরিদ্র জেনেই জাকাত দিয়েছেন, তাই আপনার জাকাত আদায় হয়ে গেছে। তা আবার আদায় করতে হবে না, কেননা কাউকে বাহ্যিক আলামতের ভিত্তিতে জাকাত গ্রহণের উপযুক্ত মনে করে যদি জাকাত প্রদান করা হয়, আর পরে জানা যায়, সে আসলে জাকাত গ্রহণের উপযুক্ত নয়, তাহলেও জাকাত আদায় হয়ে যায়। এক্ষেত্রে ওই জাকাত আবার আদায় করা জরুরি নয়।

আশআছ (রহ.) বর্ণনা করেন—‘গরিব মনে করে কাউকে জাকাত দেওয়ার পর জানা গেল, সে আসলে ধনী ছিল, সে ক্ষেত্রে এ ব্যাপারে হাসান বসরি (রাহ.) বলেন, তার জাকাত আদায় হয়ে গেছে।’ (মুসান্নাফে ইবনে আবী শায়বা : ১০৬৪৬)

তবে এমন ব্যক্তি যদি জানতে পারে যে, তা জাকাত ছিল, তাহলে সে ক্ষেত্রে তার জন্য তা ভোগ করা জায়েজ হবে না; বরং সম্ভব হলে তা জাকাতদাতার কাছে ফিরিয়ে দিতে হবে। তখন জাকাতদাতা উপযুক্ত খাতে আবার এ জাকাত আদায় করে দেবে। আর যদি তার জন্য জাকাতদাতার কাছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, তাহলে জাকাতদাতার পক্ষ থেকে জাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হবে।

(শরহু মুখতাসারিত তাহাবি, জাস্সাস ২/৩৯৬; তুহফাতুল ফুকাহা ১/৩০৫; আলমুজতাবা, জাহেদি : ২/২২১, ২২৩; মিরাজুদ দিরায়া : ২/৭৭৫; রদ্দুল মুহতার : ২/৩৫২)

25 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন