৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও

বিয়ে নিয়ে মালালার বক্তব্যে বিশ্বে তোলপাড়

আপডেট: জুন ৬, ২০২১

বিজয় ডেস্ক ॥ সবচেয়ে কম বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী পাকিস্তানের মালালা ইউসুফজাই। মাত্র ১৪ বছর বয়সে তিনি তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন।সেই থেকেই তিনি বিশ্ববাসীর কাছে পরিচিত।

ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক বিখ্যাত ‘ভোগ’ পত্রিকার জুন সংখ্যায় তাকে এবার প্রচ্ছদে স্থান দেওয়া হয়েছে। মালালার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। এই সাক্ষাতকারেই এক মন্তব্যে এধরণের ইঙ্গিত দিয়েছেন এই নোবেল জয়ী।

তার ওই সাক্ষাৎকার নিয়েই নেট দুনিয়া সরগরম। সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে মালালা যা বলেছেন, তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমনকি, কেউ কেউ সেই মতকে ‘ইসলামবিরোধী’ বলেও মন্তব্য করেছেন।

বিয়ে প্রসঙ্গে ঠিক কী বলেছিলেন মালালা?

২৩ বছরের এই তরুণী বিয়ে প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি একটা ব্যাপার বুঝতে পারি না, কেন সবাই বিয়ে করে? জীবনসঙ্গীকে বেছে নিতে হলে, কাগজে সই করার দরকার কী? এটা একটা পার্টনারশিপও তো হতে পারে। ’

মালালার এমন মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনেকে এই মতটির সমালোচনা করেছেন। পাশাপাশি বিয়ের মতো একটি সামাজিক প্রথাকে নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করার জন্য মালালার প্রশংসাও করেছেন অনেকে।

 

আরও অনেক বিষয় নিয়েই খোলা মনে নিজের মনের কথা জানিয়েছেন মালালা। এর মধ্যে রয়েছে হিজাব পরার প্রসঙ্গও। যে বিষয়ে মালালা বলেন, ‘এটা আমাদের সংস্কৃতিক প্রতীক।

মালালা বলেন, এই পোশাক বুঝিয়ে দেয়, আমি কোথা থেকে এসেছি। আমরা মুসলিম মেয়েরা, পাকিস্তানি মেয়েরা কিংবা পাখতুনের মেয়েরা এটাকে আমাদের পরম্পরা বলেই মানি।

1697 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন