৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম এনসিপি থেকে ৭ শীর্ষ নেতার পদত্যাগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী

বিভিন্ন দেশে আটক প্রবাসীদের ফেরাতে কুয়েত দূতাবাসের উদ্যোগ

আপডেট: এপ্রিল ২০, ২০২১

অনলাইন ডেস্ক // বর্তমানে কুয়েত প্রবাসী অনেকে তৃতীয় দেশ হয়ে দুবাই অথবা নিষিদ্ধ তালিকায় নেই এমন অন্য কোনো দেশে অবস্থান করে কর্মস্থলে ফিরতে গিয়ে ফ্লাইট বন্ধের কারণে আটকা পড়েছেন।

বাংলাদেশ দূতাবাস ওই সব প্রবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে তালিকা তৈরি করে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। ১৯ এপ্রিল দূতাবাসের পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে ২৫ এপ্রিলের মধ্যে কুয়েত বাংলাদেশ দূতাবাসের নির্দিষ্ট অনলাইনে বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়।

গত বছর করোনা মহামারির কারণে বাংলাদেশ, ভারত, মিসর, পাকিস্তানসহ ৩৫ দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে যার ফলে কুয়েত থেকে ছুটিতে দেশে গিয়ে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কারণে আকামা বাতিল হয়ে যাওয়ায় অনেক প্রবাসী নিজ কর্মস্থলে ফিরতে পারেনি।

বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ প্রকোপ বেড়ে যাওয়ায় অনেক দেশের আন্তর্জাতিক ফ্লাইট সরাসরি কুয়েতে নিষেধাজ্ঞা আরোপ করে।

যার ফলে অনেক কুয়েত প্রবাসী ভিজিট ভিসায় দুবাইতে আটক পড়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে আবার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অর্থ কষ্টে ফিরে গেছেন বাংলাদেশে।

তবে আকামা থাকলে ২০ নাম্বার খাদেম গৃহকর্মীরা বালসালামা প্ল্যাটফর্মে নিবন্ধন করে সরাসরি কুয়েতে প্রবেশে কোনো বাধা নেই। দুবাই অথবা তৃতীয় অন্য কোনো দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরা আবেদন করবেন যে লিংকে http://bdembassykuwait.org/support/stranded/

268 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন