১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

বরিশালে ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা পেলেন ৩৬০ জন

আপডেট: জুন ২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥  করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ৩৬০ জন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (২মে) বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১৬ কেজি খাদ্য সহায়তার চাল, ডাল, আলু, তেল, লবন ইত্যাদি।

প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেক বরিশাল জেলা প্রশাসন জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন।

এসময় প্রধান অতিথি আরো বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন। পাশাপাশি সবাই ঘরে থাকবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে দেশের উন্নয়নে আরও ভুমিকা রাখতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ, সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ আরও অনেকে।

393 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন