২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু

আপডেট: জুলাই ২৭, ২০২৬

অনলাইন নিউজঃ বরিশালের উজিরপুরে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে শাপলা বিলে পানিতে ডুবে নেছারাবাদের কলেজছাত্র রাকিবুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতলা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম নেছারাবাদের জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা গ্রামের দিনমজুর আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বনভোজন উপলক্ষে নেছারাবাদ থেকে প্রায় ৩০ জন স্কুল-কলেজপড়ুয়া যুবক ভোররাতে উজিরপুরের সাতলা শাপলা বিলে যান। স্থানীয় জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তারা তিনটি নৌকা করে বিলের ভেতরে ঘুরতে যান।

প্রত্যক্ষদর্শী মো. এস এম ইউসুফুর রায়হান জানান, একটি নৌকার সামনে বসা রাকিবুল লাল শাপলা দেখে প্রথমবার পানিতে ঝাঁপ দেন। পরে সাঁতরে উঠে আসেন তিনি। কিছুক্ষণ পর আবার শাপলা তুলতে পানিতে নামেন। দ্বিতীয়বার পানিতে ঝাঁপ দেওয়ার পর তিনি পানির নিচে তলিয়ে যান।

এ সময় রাকিবকে পানির ওপর ভেসে উঠতে না দেখে তার বন্ধুরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবের সঙ্গে থাকা বন্ধুরা জানান, তারা প্রায় ৩০ জন মিলে বনভোজনে গিয়েছিলেন। নৌকায় ঘুরে শাপলা দেখার সময় রাকিব পানিতে নামেন। কিন্তু দ্বিতীয়বার পানিতে নামার পর তাকে আর উঠতে দেখা যায়নি।

মাদ্রা গ্রামের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, রাত তিনটার দিকে এলাকার কয়েকজন যুবক বনভোজনের উদ্দেশ্যে শাপলা বিলে যান। রাকিব প্রথমবার পানিতে নেমে উঠে এলেও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার পর আর ভেসে ওঠেননি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তথ্যসূত্র:কালবেলা

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন