৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী ‘এমপি-মন্ত্রীরা যেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেবেন, সেদিনই স্বাস্থ্যখাতের দুর্দশা কাটবে’ প্রাথমিকে ফিরছে বৃত্তি, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ভূমিকম্প অনুভূত গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, সুযোগ পাচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা হাজী সেলিম ও ইরফানের

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

বিজয় ডেস্ক ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-৭ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও তার পুত্র সদ্য করামুক্ত ইরফান সেলিম।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় ইরফান সেলিম বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মামলা বিচারাধীন রয়েছে সুতরাং এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমার প্রতি জনগণের ভালবাসা ও দোয়া রয়েছে এজন্য আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

288 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন