২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

প্রবাসীদের পাসপোর্ট নবায়নে নতুন সময়সীমা

আপডেট: জুন ২, ২০২১

বিজয় ডেস্ক ॥ বিদেশ গমনেচ্ছু কর্মীদের মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম রয়েছে তাদের দ্রততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ (নবায়ন) বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করতে হবে।

আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম থাকলে বিমানের টিকেট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে।

তাই যেসব বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ছয় মাসের কম রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে।

1289 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন