১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

পানি নিয়ে সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩

আপডেট: এপ্রিল ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে পানি নিয়ে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছে। সংঘর্ষ এড়াতে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিতর্কিত এলাকাটি কিরগিজস্তানের বাতকেনে অবস্থিত।

শুক্রবার কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘর্ষে কিরগিজস্তানের ১৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন তরুণীও আছেন। আহত হয়েছেন ১৩৪ জন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, সীমান্তে নজরদারি ক্যামেরা স্থাপনের পর বুধবার উভয় পক্ষ একের অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করে। হতাহতরা সবাই কিরগিজস্তানের। তবে তাজিকিস্তানে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। এ ঘটনার পর শান্তিচুক্তি হয়েছে এবং সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে এরপরও গোলাগুলির খবর পাওয়া গেছে।

বাতকেনের গভর্নর জানিয়েছেন, পানির ওপর নজরদারির সরঞ্জাম অপসারণের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান অস্বীকার করে। এ ঘটনার পর দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে।

421 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন