১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

পটুয়াখালীতে রিকশাচালকদের জন্য রাস্তায় সাজানো ইফতার

আপডেট: এপ্রিল ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক:: রাস্তায় প্যাকেটে সাজানো থাকে ইফতার। রোযাদার রিকশাচালকরা যে যার মতো প্যাকেট তুলে নিয়ে যান। শনিবার (১৭ এপ্রিল) পটুয়াখালীর সোনালী ব্যাংক মোড়ে প্যাকেটগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রাখা হয়।

সরোজমিনে দেখা গেছে, বিকেল ৪টায় প্যাকেট তৈরি কাজ শুরু হয়। বিকেল ৫টার দিকে শহরের সোনালী ব্যাংক মোড়ের রাস্তায় ইফতারির প্যাকেটগুলো সাজিয়ে রাখা হয়। রাস্তা দিয়ে রিকশাচালক গেলে তাদের জিজ্ঞাসা করা হয় রোজা আছেন কিনা। রোযা থাকলে এক প্যাকেট খাবার ও একটি পানির বোতল দেয়া হয়।

এসব কার্যক্রম পরিচালনা করেন পটুয়াখালীবাসী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

পটুয়াখালীবাসী সংগঠনের আহ্বায়ক রায়হান আহমেদ জানান, আজ ৫০ প্যাকেট রোযাদার রিকশাচালকদের বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, খেজুর, জিলাপি এবং সঙ্গে একটি পানির বোতল দেয়া হয়। বিত্তবানদের সহায়তায় এ কার্যক্রম চলছে।আমরা পাঁচজন খাবার প্যাকেট করে সোনালী ব্যাংক মোড় রাস্তায় সাজিয়ে রাখি।

তিনি আরও বলেন, রিকশাচালক ছাড়া কেউ যাতে প্যাকেট নিতে না পারে সেজন্য দাঁড়িয়ে থাকি। অনেকেই এসবের ছবি তোলে। তবে রিকশা চালকরা খাবার নেয়ার সময় কোনো ছবি তুলেতে দেয় হয় না।

652 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন