১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
‘মনে হচ্ছে আবার সেই শিক্ষাজীবনে ফিরে গেছি’ পাহাড়ে জুম উৎসব ৭ নভেম্বর: ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল বিএনপির উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল

পঞ্চগড়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আপডেট: মে ১০, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ পঞ্চগড়ে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- দেবীগঞ্জ উপজেলার আরাজি সুন্দরদিঘী এলাকার আব্দুস সামাদের ছেলে হামিদুল ইসলাম (৩৮) ও দারার হাট ডাক্তারপাড়া এলাকার ফজল হকের ছেলে সলেমান আলী (৩৫)।

সোমবার (১০ মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলার চরব ডাঙ্গা এলাকায় ও তেলিপাড়া করতোয়া নদীপাড়ে বজ্রপাতে তারা মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদুল চরব ডাঙ্গায় মাঠে ধানক্ষেতের কাজ করার সময় বৃষ্টিপাত শুরু হয়। এদিকে সলেমান তেলিপাড়া করতোয়া নদী খননে নদীতে বালু উত্তোলনের কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ তাদর ওপর বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন।

পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বজ্রপাতে দুই জনের মৃত্যুর বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।

625 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন