২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছেঃ ফ্লয়েডের মেয়েকে বাইডেন

আপডেট: এপ্রিল ২১, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্রে চাঞ্চল্যকর জর্জ ফ্লয়েড হত্যা মামলায় পুলিশ সদস্য ডেরেক চৌভিন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফ্লয়েডের পরিবার ও তার ছয় বছরের মেয়ে জিয়ান্না ফ্লয়েডের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

 

স্থানীয় সময় মঙ্গলবার (২০ এপ্রিল) তিনি ফ্লয়েডের মেয়েকে শান্ত্বনা দিয়ে বলেন, ‘বাবা তোমার দিকে তাকাচ্ছে, সে খুবই গর্বিত। তোমার বাবা বিশ্বকে বদলে ফেলেছে।’

 

এছাড়া পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ বলে মন্তব্য করেছেন বাইডেন।

মঙ্গলবার হেনেপিন কাউন্টি আদালত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

 

হোয়াইট হাউজে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ড সম্পূর্ণ দিনের আলোতে হয়েছে। এমন পদ্ধতিগত বর্ণবাদের দৃশ্য পুরো বিশ্বকে অন্ধ করে দিয়েছে। পদ্ধতিগত বর্ণবাদ সমগ্র জাতির আত্মার এক কালো দাগ। এই ধরনের নির্বোধ হত্যা যথেষ্ট হয়েছে, আর নয়।’

 

এ সময় যাদের অবদানের কারণে আদালত এই রায় শোনাতে পেরেছে তাদের ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, ‘মোবাইলের মাধ্যমে ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য ধারণ করা নারী এবং অপরাধীর বিরুদ্ধে প্রমাণাদি সংগ্রহ করা অফিসারদেরও ধন্যবাদ। জেগে ওঠার পরই কৃষ্ণাঙ্গ মানুষদের জীবন হারাতে হবে এমন শঙ্কা তাদের আর করতে হবে না।’

 

কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আজকের রায় সেই বার্তাই প্রেরণ করে। কিন্তু এটা যথেষ্ট নয়। আমাদের সেই কথাগুলো (মৃত্যুর আগ মুহূর্তে জর্জ ফ্লয়েড বলেছিলেন- আমি শ্বাস নিতে পারছি না) শুনতে হবে। আমাদের অবশ্যই মুখ ফিরিয়ে নেয়া উচিত নয়, আমরা আর মুখ ফিরিয়ে নিতে পারি না। পরিবর্তন শুরু করতে হবে।

348 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন