১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার

আপডেট: মে ১১, ২০২১

ভোলা প্রতিনিধি ।। ভোলার তজুমদ্দিনে টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেল ১২ জন শিশু কিশোর। মঙ্গলবার (১১ মে) দুপুর ১২ টায় উপজেলা জামে মসিজদ প্রাঙ্গনে এ উপহার তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।

জানা গেছে, ১৫ বছরের নীচে শিশু-কিশোরদের মসজিদ মুখী করে নামাজে আকৃষ্ট করার উদ্দেশ্যে প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা জামে মসজিদ। প্রতিযোগীতায় পুরস্কার হিসাবে দেয়া হবে একটি সাইকেল।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে সাইকেল জিতেছেন ১২ শিশু-কিশোর। ৫৬ জন প্রতিযোগীর মধ্যে আরো ১২জনকে দেয়া হয়েছে বিশেষ পুরষ্কার ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন (বি.এ), সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, উপজেলা জামে মসজিদের ঈমাম ও চাঁদপুর ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও.নাসরুল্যাহ, সাবেক ইউপি সদস্য মাও. জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান প্রমুখ।

431 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন