১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

টঙ্গী ফ্লাইওভার বন্ধ, হেঁটে ৩০০ ফিট যাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫

অনলাইন নিউজঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্ন করতে টঙ্গী ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) টঙ্গী ও আব্দুল্লাহপুর ঘুরে এই চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী জিএমপি টঙ্গী ফ্লাইওভারের চেরাগআলী এলাকায় ও আব্দুল্লাহপুরে ডিএমপি ব্যারিকেড দিয়ে আজ সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ করে। ফলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা হেঁটে সংবর্ধনাস্থলে যাচ্ছেন।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ বলেন, ‘জনশৃঙ্খলা রক্ষা ও গণপরিবহন নির্বিঘ্নে যাতায়াত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দীর্ঘ দেড় যুগ পর আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছেন তারেক রহমান। তার আগমন উপলক্ষে ৩০০ ফিট এলাকায় বড় ধরনের সংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।

এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এ গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এ ছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই।

481 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন