২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার

আপডেট: আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গতকাল সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, এমন কোনো কাজ জাতীয় পার্টি কখনোই করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে, তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবিতে আমরা ভীত নই। আমরা আশা করছি, সরকার ভ্রান্ত দাবিতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।

জাতীয় পার্টি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে।

জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে শামীম হায়দার বলেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।

362 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন