২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণা করলেন সেনাপ্রধান

আপডেট: আগস্ট ১৬, ২০২৫

অনলাইন নিউজ: জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

ঢাকেশ্বরী মন্দিরে শোভাযাত্রা উদ্বোধনের আগে আজ শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বক্তব্য দেন সেনাপ্রধান।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘এই ঐতিহাসিক শোভাযাত্রায় আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি, বাঙালি—সবাই মিলে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সব সময় বজায় রাখা।’ জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করলেন তিন বাহিনীর প্রধান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সেনাপ্রধান বলেন, ‘এ দেশে জাতি-ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, আমরা সেই আনন্দ ভাগাভাগি করব।’

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘একসময় এই শোভাযাত্রা বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আশা করি এই উৎসব সব সময় চলমান থাকবে। আমাদের পক্ষ থেকে যত সহযোগিতা প্রয়োজন, আমরা তা দেব।’

ব্যক্তিগত স্মৃতি স্মরণ করে ওয়াকার-উজ-জামান বলেন, ‘এটা আমার অনেক পুরোনো জায়গা। আজিমপুর-পলাশীতে আমি বড় হয়েছি। এই এলাকা আমার অনেক স্মৃতিবিজড়িত।’সূত্র:আজকের পত্রিকা

304 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন