৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ

আপডেট: আগস্ট ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং পুলিশ-গণমাধ্যমের সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে বরিশাল নগরীর মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, যানজট এবং সাধারণ মানুষের জন্য পুলিশি সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
জবাবে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, জনগণের আস্থা অর্জন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই তাঁর প্রধান অগ্রাধিকার। অপরাধ দমনে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং জোরদারের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নগরবাসীর সমস্যা ও প্রত্যাশাগুলো গণমাধ্যমের মাধ্যমে উঠে আসে। তাই পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
মতবিনিময় সভায় বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে বরিশালের বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভার মধ্য দিয়ে নতুন পুলিশ কমিশনারের সঙ্গে বরিশালের গণমাধ্যমকর্মীদের আনুষ্ঠানিক পরিচয় ও মতবিনিময়ের সূচনা হয়।
উল্লেখ্য, সম্প্রতি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫ আগস্ট তিনি বিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অতীতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
29 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন