হোসেন বাবলা, চট্টগ্রাম থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ (চট্টগ্রাম-১১)বন্দর -ইপিজেড পতেঙ্গা এলাকা থেকে এই নিয়ে ৪র্থ বারের মতো নির্বাচিত সাংসদ আমির খসরু মাহমুদ চৌধুরী এবার পেলেন বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব।
মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোঃ শাহেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন সহ পাহাড়তলী থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রিয় নেতাকে দীর্ঘ বছর পর বিশাল পদে পেয়ে ফুলেল শুভেচ্ছা জানান ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ ইমরান খান, প্রবীণ বিএনপি নেতা মোঃ আব্দুল মান্নান,যুবদলের মোঃ জিয়াউর রহমান জিয়া, বন্দরের ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজম উদ্দিন, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন জুনু, জাহাঙ্গীর আলম ।
বিমান বন্দর এলাকায় বিশেষ সংবর্ধনায় উপস্থিত ছিলেন সাবেক পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন, সাবেক কাউন্সিলর প্রার্থী হাজী হারুন কোম্পানি, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মোঃ ইসমাইল, বিএনপি নেতা মোঃ আবু জাফর আহমদ,৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা মোঃ ইলিয়াছ, গিয়াস উদ্দিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রিয় নেতাকে গাড়ি বহরে বিরল প্রৌটকল দিয়ে মেহেদীবাঘস্থ বাসভবনে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া বীর চট্টলার জননেতা কে বিভিন্ন কৌশল বিনিময় করেন।
এসময় তিনি সবাই কে ঐক্যবদ্ধভাবে দলীয় সিদ্ধান্তের সাথে একমত হয়ে দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় আহ্বান জানান এই সহজ সরল মানুষ হিসেবে পরিচিত আমির খসরু মাহমুদ চৌধুরী।