১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির

চট্টগ্রাম-১১ আসন: ভোটের মাঠে জাতীয় পার্টির নেতারা বিরামহীন গণসংযোগে ব্যস্ত

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর আহ্বায়ক আবু তাহেরের কর্মী–সর্মথকরা গতকাল শনিবার নগরীতে গণসংযোগ করেন। ৩৬নং ওয়ার্ডের ফকির হাট বাজার, কালীবাড়ী এলাকায়, বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা নিমতলাসহ উক্ত ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও গলিতে গণসংযোগকালে জাতীয় পার্টি নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন হবে, মানুষের কল্যাণ হবে, শান্তি ফিরে আসবে। শিল্প–বাণিজ্য বান্ধব পরিবেশ ফিরে আসবে। হিন্দু সমপ্রদায়ের পবিত্র দিন জন্মাষ্টমীর দিন ছুটি ঘোষণা করেছে। হিন্দু সমপ্রদায়ের শত্রু সম্পত্তি আইন জাতীয় পার্টি রোহিত করেছিল। হিন্দু কল্যাণ ট্রাস্ট জাতীয় পার্টি গ্রহণ করেছিল। মসজিদ মন্দির গির্জায় বিদ্যুৎ দিল পানির বিল জাতীয় পার্টি মওকুফ করেছিল। জাতীয় পার্টি স্বাধীনতার স্বপক্ষের শক্তি। তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি,এম কাদেরকে শক্তিশালী করুন। জাতীয় পার্টির নয় বছরের শাসন ইতিহাসের স্বর্ণযুগ। এই লাঙ্গল প্রতীক এ দেশে উন্নয়ন উৎপাদনের রাজনীতির মডেল ছিল। এই লাঙ্গল প্রতীক রাষ্ট্রধর্ম ইসলাম দিয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার দিয়েছে।

গণসংযোগে অংশগ্রহণ করেন নাছির উদ্দীন ছিদ্দিকী, আবছার উদ্দিন রনি, এম শফিউল আজম চৌধুরী লিটন, জহুর উদ্দিন, জসীম উদ্দিন, আবদুর রহিম, কায়সার হামিদ মুন্না, ইন্‌িজনিয়ার নাসির উদ্দিন রনি, শরিফুল সাইফুদ্দিন, মোহাম্মদ শাহজাহান মোল্লা নিরব, আশরাফ চৌধুরী, মো. সৈকত, তাছির হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

261 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন