২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

চট্টগ্রাম ইপিজেড এলাকায় চৌধুরী মার্কেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতা শফিউল আলম

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

হোসেন বাবলা, চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম ইপিজেডস্থ চৌধুরী মার্কেট এর পিছনের অংশে ভয়াবহ আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শুক্রবার ভোর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের কোন তথ্য জানানো হয়নি। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাতে অগ্নিনির্বাপণে সহায়তা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা দিয়েছেন।
শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত মার্কেট এলাকা পরিদর্শনে এসেছেন জামায়াত ইসলামীর সদ্য সাবেক প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
এসময় চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহাবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
40 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন