৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহিদ জিয়া, এ শিল্পের প্রতি বিএনপির দরদ বেশি: তথ্য প্রতিমন্ত্রী কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল

ঘরে তিন বউ, ছেলে-মেয়ে রেখে দুই সন্তানের জননীকে নিয়ে বৃ্দ্ধা উধাও

আপডেট: এপ্রিল ২২, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ ঘরে তিন বউ, ছেলে-মেয়ে ও নাতি-নাতনিরা রয়েছেন। এরপরও রাজশাহীতে এক বৃদ্ধা অন্যের স্ত্রী দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

 

বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় মায়ের হদিস না পেয়ে সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন ওই নারীর ছেলে (২২)। এর আগে এ ঘটনায় ১১ এপ্রিল বিকেলে বাগমারা থানায় অপহরণের অভিযোগ দেন তিনি। মানসম্মানের কথা ভেবে বিষয়টি এতদিন চেপে রেখেছিলেন।

 

অভিযুক্ত আবদুর রাজ্জাক বাচ্চু (৬০) জেলার বাগমারা উপজেলার হামিরকুৎসা গ্রামের বাসিন্দা। এলাকায় কবিরাজি করতেন আবদুর রাজ্জাক বাচ্চু।

 

জানা গেছে, নিরুদ্দেশ হওয়া ওই নারীর স্বামী প্যারালাইসিস রোগী ছিলেন। কবিরাজি চিকিৎসা দিতে নিয়মিত ওই নারীর বাড়িতে যেতেন অভিযুক্ত বাচ্চু। কিছুদিন পর ওই নারীর ছেলেদের সন্দেহ হওয়ায় বাচ্চুকে বাসায় যেতে নিষেধ করা হয়। তারপরও ওই অভিযুক্ত বাচ্চু বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতেন। গত ১১ এপ্রিল ওই নারী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পরে আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর জানা যায় বাচ্চু তাকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন।

 

এলাকাবাসী জানান, হামিরকুৎসা এলাকার নিজ বাড়িতে ২ ছেলে ও ২ মেয়েকে নিয়ে তার প্রথম স্ত্রী থাকেন। নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুরে তার দ্বিতীয় স্ত্রী থাকেন। এই ঘরে ২ মেয়ে ও ১টি ছেলে রয়েছে বাচ্চুর। এছাড়া চট্টগ্রামে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে বিয়ে করতে হয় তাকে। সেই স্ত্রীর অবশ্য কোনো সন্তান নেই।

 

ওই নারীর বড় ছেলে ভাষ্য মতে, অভিযুক্ত বাচ্চু তার মাকে পানি পড়া ও তাবিজ-কবজ করে বশ করেছেন। বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তার মাকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছে। বাড়ি থেকে তার মা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছেন।

 

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, এ ঘটনাটি আমার জানা নেই। এমন অভিযোগ কিংবা জিডি থানায় নথিভুক্ত হয়ে থাকলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

526 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন