আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মানবিক শওকত হোসেন ভোটারদের উদ্দেশে বলেন,আপনারা ১২ই ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, আপনাদের কোন সমস্যা হলে আমি পাশে আছি, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ সমস্যা করতে পারবে না, আপনারা আমার কলম মার্কায় ভোট দিবেন। আমি বিজয়ী হতে পারলে আমার নোয়াখালী এলাকায় কোন গরীব মানুষ চিকিৎসার অভাবে ভুগবে না, কথা দিচ্ছি আমি অসহায় যাদের ওষুধ কেনার টাকা নাই তাদের জন্য বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করব।
মানবিক শওকত আজ নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্রচারণাকালে ভোটারদের কলম প্রতীকে ভোট প্রার্থণা করেন। এসময় নিজেকে নোয়াখালীর কৃতিসন্তান উল্লেখ করে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের পাশে থাকার অনুরোধ জানান।
উল্লেখ্য মানবিক শওকত হোসেন সমাজের অসহায় দুস্থ বেওয়ারিশ মানুষের সেবা করে দেশব্যাপী প্রশংসা অর্জন করে বেশ আলোচনায় রয়েছেন। সুষ্ঠ ও সুন্দর নিরপেক্ষ্ ভোট হলে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এই এমপি প্রার্থী।