৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

করোনার গুলে খাওয়া ওষুধ ছাড়ছে ভারত

আপডেট: মে ১৭, ২০২১

বিজয় ডেস্ক ॥ করোনার চিকিৎসায় ব্যবহারের জন্য পানিতে গুলে খাওয়ার ২-ডিঅক্সি-ডি-গ্লুকোজ (২-ডিজি) তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সোমবার (১৭ মে) তা আনুষ্ঠানিকভাবে সামনে আনবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এর পরই বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে ২-ডিজির ১০ হাজার প্যাকেট। খবর আনন্দবাজার পত্রিকার।

২-ডিজি এক ধরনের থেরাপিউটিক প্রয়োগ যা কোভিড রোগীদের সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে এই ওষুধ। উপসর্গ কমাতেও সাহায্য করে এটি। ২-ডিজি দিয়ে যাঁদের চিকিৎসা করা হয়েছে, তাদের অক্সিজেন নির্ভরতা কমেছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

হায়দরাবাদের রেড্ডিজ ল্যাবরেটরিজের সঙ্গে যৌথ উদ্যোগে ২-ডিজি তৈরি করেছে ডিআরডিও-এর পরীক্ষাগার নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স (ইনমাস)। এই ওষুধ আসবে প্যাকেটে। পাউডারের আকারে।

যা জলে গুলে খেতে হবে। মানুষের শরীরে ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া, বৃদ্ধি হওয়া আটকায় এই ওষুধ। তাই করোনার বিরুদ্ধে লড়াই করতে ২ডিজি প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালের এপ্রিলে বিজ্ঞানীরা পরীক্ষাগারে দেখেছিলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করছে এটি। গত বছরের অক্টোবরে এর দ্বিতীয় দফা ট্রায়াল চালানো হয় মোট ১৭টি হাসপাতালে। এতে সাফল্য আসতেই গত বছর ডিসেম্বর থেকে এ বছর মার্চ অবধি চলে তৃতীয় ট্রায়াল।

দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুর মোট ২৭টি কোভিড হাসপাতালে চলেছে তৃতীয় ট্রায়ালের কাজ। ট্রায়ালের বিস্তারিত রিপোর্ট ডিসিজিআই-এর কাছে জমা দেওয়ার পর জরুরিকালীন ব্যবহারের জন্য মেলে ছাড়পত্র।

778 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন