২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

করোনা প্রতিরোধে নয়া মূখ্যমন্ত্রী মমতার কঠোর পদক্ষেপ

আপডেট: মে ৫, ২০২১

বিজয় ডেস্ক ॥
ক্ষমতায় এসেই প্রথম প্রশাসনিক বৈঠকে কোভিড নিয়ন্ত্রণে একগুচ্ছ সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ বুধবার নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এসব সিদ্ধান্ত নেন।

মমতা জানান, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন চলাচল। মেট্রো ও সরকারি বাস চলবে ৫০ শতাংশ। মাস্ক ব্যবহার না করলেই কড়া শাস্তি। বাজার-দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা ও বিকাল ৫টা থেকে ৭টা। অফিসগুলোতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে।

মমতা আরও জানান, পুনরায় নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে রেস্তোরাঁ, পানশালা, স্পা, জিমনাসিয়াম, সাঁতারের পুল, মল, সিনেমা- থিয়েটার ইত্যাদি। বিমানে আসা যাওয়া করতে হলে কোভিড নেগেটিভ রিপোর্ট দিতে হবে। না হলে দু’ সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোভিডের বিরুদ্ধে এই লড়াইতে সাফল্য আসবেই বলে জানান তিনি।

381 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন