১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস

এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৬

অনলাইন নিউজঃ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেওয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন। ইসির নির্দেশনায় সেই প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার।

ইসির নিয়ম মেনে গত ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন, ৬ হাজার ২৮৪ কারাবন্দি। চূড়ান্ত হয়েছে ৫ হাজার ৯৬০ জনের। এদের মধ্যে রয়েছেন ২২ রাজনীতিবিদ, ১৭ আমলা ও পুলিশ সদস্য।

আইজি প্রিজন্স জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে ভোট নেবে কারা কর্তৃপক্ষ। এজন্য প্রতিটি কারাগারে তৈরি করা হচ্ছে নির্বাচনী বুথ। এ কার্যক্রম পরিদর্শনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ট্রেনিং ব্যালট পেপার ও খাম চেয়েছে। আশা করছি, আজকের মধ্যেই সেগুলো পেয়ে যাবো। এরপর সেগুলো বন্দিদের হাতে-কলমে দেখানো হবে। আসল ভোটের আগে বন্দিদের ভোটের সব বিষয় শেখানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভোট দেবেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের সাবেক এমপি সাদেক খান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

অনেকের এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। এমনটা না হলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরো বাড়তো বলছে কারা কর্তৃপক্ষ।

154 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন