৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বন্দরটিলা নয়ারহাট এলাকায় বালিকা বিদ্যালয়ের জায়গা পরিদর্শনে চসিক প্রশাসক ডাঃ শাহাদাত হোসেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ অভিযানে জব্দকৃত ৫ হাজার ইলিশ ১২শ অসহায় মানুষকে বিতরণ করলেন ইউএনও রাসেল ইকবাল সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব: রাষ্ট্রপতি সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ তুড়ি মেরে থামালেন ক্লাসের হট্টগোল, তরুণী শিক্ষিকার অভিনব কৌশলের ভিডিও ভাইরাল বঙ্গভবনে উঠেছেন মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

ঈদে ঘোরাঘুরি না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট: মে ১২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ ঈদে অনেকেই বাড়িতে গিয়েছেন। যেভাবে গিয়েছেন, এতে আমরা খুব মর্মাহত। তবে আমাদের অনুরোধ থাকবে ঈদে বাড়িতে গিয়ে বেশি ঘোরাঘুরি করবেন না। আপনারা বেশি ঘুরে বেড়ালে সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। আজ বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেন, চীন আমাদের বিশ্বস্ত বন্ধু। সে কারণে দুঃসময়ে তারা আমাদের টিকা দিয়ে পাশে দাঁড়িয়েছে। এ উপহারের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

এর আগে চীনের ৫ লাখ উপহারের টিকার চালান বুধবার ভোরে ঢাকায় পৌঁছে। ভোর সাড়ে ৫টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট টিকা নিয়ে বেইজিং থেকে ঢাকায় আসে। বুধবার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে এ টিকা বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

536 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন