২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের

ইরান সফরে গেলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট: এপ্রিল ২০, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক || পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গেছেন।

 

এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

শাহ মেহমুদ কোরেশি আজ (মঙ্গলবার) তিন দিনের সফরে তেহরান পৌঁছান। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের আমন্ত্রণে এই সফর করছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে- ইরান সফরের সময় পাক পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

এছাড়া, তিনি ইরানের পবিত্র মাশহাদ শহর সফর করবেন। তিনদিনের এ সফরের সময় ইরান ও পাকিস্তানে কর্মকর্তারা দু দেশের মধ্যকার তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করবেন। পার্সটুডে/

358 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন