১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয় ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’

আপডেট: জুলাই ১৬, ২০২৬

ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’

প্রথম গোল খাওয়ার পর ইংল্যান্ড যেভাবে নিজেদের রক্ষণে মন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাতেই আর্জেন্টিনার কাজটা সহজ হয়েছে। মেসিদের বিপক্ষে এগিয়ে যাওয়ার পর ইংলিশ কোচ যেন ভুলেই গিয়েছিলেন, ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’।

ইংল্যান্ডের এই মনোভাবের সমালোচনা করেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনিও। বুধবার রাতের এই ১-২ গোলের ম্যাচের পর বিবিসি ওয়ানের ধারাভাষ্যে তিনি বলছিলেন, “প্রথম গোল পাওয়ার পর আমরা দ্বিতীয় গোলের চেষ্টাই আর করলাম না। খেলোয়াড় এবং আমি হয়তো বলতে পারি, এটা কোচের সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত জুয়া খেলার সমান। ডিফেন্সে পাঁচজনকে নামানো হয়েছে। এখানেই আর্জেন্টিনা ম্যাচ শাসন করেছে।”

দ্বিতীয় সেমিফাইনালে এদিন ইংল্যান্ড ৫৫ মিনিটে এগিয়ে যায়। আর্জেন্টিনা প্রথম গোল পায় ৮৫ মিনিটে। ৯২ মিনিটে দলটি দ্বিতীয় গোল করে এগিয়ে যায়। সতীর্থদের দিয়ে দুটি গোলই করিয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টিনা প্রথম ৫৫ মিনিট বেশ খাবি খেয়েছে। শেষ দিকে কোচ স্কালোনি কয়েকজনকে পরিবর্তন করেন। এই পরিবর্তনগুলো নেওয়ার পর আর্জেন্টিনা যা খেলেছে, তা যেন পূর্বপরিকল্পনার বাইরে। গোল খাওয়ার আগ পর্যন্ত ন্যারো অ্যাটাক বা বক্সের মাঝ বরাবর এত এত চেষ্টা করেছে দলটি, দৃষ্টিকটু। নতুন খেলোয়াড়রা নেমে দুই উইংয়ে রীতিমতো পাখির ডানা ঝাপটিয়েছে। এই সময়ে ডি পলরা নিজেদের সহজাত ফুটবল খেলে ইংল্যান্ডের হৃদয় খানখান করে দেয়। আরেকটি ঐতিহাসিক কামব্যাকের গল্প লিখে দলটি উঠে যায় ফাইনালে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে স্পেন।

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন