৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে জিতবে কি না, ভবিষ্যদ্বাণী সুপার কম্পিউটারের প্রতিশোধ ও আমেরিকা ধ্বংস হোক স্লোগানে প্রকম্পিত মোসাল্লা ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ

আসছে ৫ লাখ চীনা ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: মে ৩, ২০২১

বিজয় ডেস্ক ॥ আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসছে। সোমবার (৩ মে) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন যেখান থেকে পাওয়া যাবে সেখান থেকেই আনা হবে। এ ছাড়া অ্যাস্ট্র্যাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যথাসময়ে পাওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনার ভ্যাকসিন আসবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ঈদ পর্যন্ত খোলা থাকবে, না মানলে বন্ধ করে দেয়া হবে, জরিমানা করা হবে।

এ ছাড়া আন্তঃজেলা পরিবহন ঈদে বন্ধ থাকবে। জেলার ভেতরে গণপরিবহন চলবে। এক জেলার গাড়ি অন্য জেলায় প্রবেশ করতে পারবে না- এমন প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আন্তঃজেলা ট্রেন ও নৌযোগাযোগও বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

ভারতীয় সীমান্ত বন্ধ থাকার প্রসঙ্গে তিনি বলেন, আপাতত সীমান্ত বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

339 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন