৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন জেনে নিন বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪ বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন জেনে নিন

আপডেট: আগস্ট ৪, ২০২৬

অনলাইন নিউজঃ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় অনেক গ্রাহক অভিযোগ করছেন, আগের মাসের তুলনায় তাদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বিশেষ করে জুন মাসের ব্যবহারের বিপরীতে পাওয়া বিল নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি বিল এসেছে। এমন পরিস্থিতিতে বিলে অসঙ্গতি মনে হলে দ্রুত সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

অতিরিক্ত বিলে যা করবেন

প্রথমে আপনার বিদ্যুৎ মিটারের (ডিজিটাল বা প্রিপেইড) বর্তমান রিডিংয়ের সঙ্গে বিলে উল্লেখ করা রিডিং মিলিয়ে দেখুন। যদি রিডিংয়ে কোনো গরমিল বা ভুল ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কল সেন্টারে ফোন করে অভিযোগ করুন এবং একটি কমপ্লেইন আইডি (অভিযোগ নম্বর) সংগ্রহ করুন।

কল সেন্টারে অভিযোগ জানানোর পরও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে গত তিন মাসের বিদ্যুৎ বিলের কপিসহ নিকটস্থ সাব-জোনাল বা জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ জমা দিন। প্রয়োজনে মিটার পরীক্ষা ও বিল পুনর্মূল্যায়নের আবেদনও করা যেতে পারে।

যেসব নম্বরে অভিযোগ করবেন

বিদ্যুৎ বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করা যাবে—

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় অভিযোগ সেবা: ১৬৯৯৯ (দেশব্যাপী সব গ্রাহকের জন্য)

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি): ১৬২০০

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): ১৬৮৯৯

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি): ১৬১১৬

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো): ১৬১২০

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো): ১৬৬০৩

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো): ১৬১১৭

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য এসব হটলাইন সার্বক্ষণিক চালু রয়েছে। তাই বিদ্যুৎ বিলে অস্বাভাবিক বৃদ্ধি বা কোনো ধরনের অসঙ্গতি চোখে পড়লে দেরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ করার সময় বিদ্যুৎ বিল, গ্রাহক নম্বর এবং মিটারের সর্বশেষ রিডিংয়ের তথ্য সঙ্গে রাখলে অভিযোগ নিষ্পত্তি আরও দ্রুত ও সহজ হবে

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন