৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে শক্ত অবস্থান নেবে এনসিপি : নাহিদ ইসলাম এনসিপি থেকে ৭ শীর্ষ নেতার পদত্যাগ জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে: শিক্ষামন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে: প্রধানমন্ত্রী

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ভাইস চেয়ারম্যান মধু

আপডেট: মে ৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের দিনমজুর মহিউদ্দিনে বসত বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া আগুনে পুড়ে তার প্রতিবন্ধী ছেলে নিহত হয়। এমন খবর পেয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর নির্দেশনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারকে নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

পরে ভাইস চেয়ারম্যান চন্দ্রমোহন আ.লীগের ত্যাগী নেতা মরহুম ফটিকের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এদিকে গতকাল মাদারীপুরে শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় নিহত চ›ত্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার মাঝির বাড়িতে যান তিনি। এ সময় নিহতের জানাযা নামাজে অংশগ্রহণ এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেন।

2006 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন