২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তুরস্ক ও সিঙ্গাপুরে শুক্রবার ঈদুল ফিতর পালিত হবে প্রতিহিংসার অণলে রাজনৈতিক জীবন,মানবিক কাজে সর্বত্র জনপ্রিয় যুবদল নেতা আলী হায়দার পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় ঝড়ে লন্ডভন্ড ৫ শতাধিক বাড়িঘর, ৯ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সকালের মধ্যেই ৮ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের কৃতিত্ব বরিশালে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে যেভাবে সফল হলেন নেছার উদ্দিন জাফর শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী

আশংকার মধ্যেও আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

আপডেট: মে ১৩, ২০২১

বিজয় ডেস্ক ॥ ইসরায়েলি বাহিনীর সঙ্গে গত কয়েকদিন তুমুল উত্তেজনা-সংঘর্ষ সত্ত্বেও আশংকার মধ্যে পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ফিলিস্তিনি।

দখলদারদের হুমকি-ধামকি ও সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই বৃহস্পতিবার মসজিদটিতে জামায়াতের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন কয়েক হাজার মুসল্লি।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু এরপরও বৃহস্পতিবার মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে ঢল নামে মুসল্লিদের।

 

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ঈদের দিনও গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।

ইসরায়েলের হামলায় হামাসের গাজা শহরের কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে নিশ্চত করেছে সশস্ত্র সংগঠনটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। এদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯০ ফিলিস্তিনি।

 

বর্বর এ হামলার জবাবে হামাসও ইসরায়েলে একঝাঁক রকেট হামলা চালিয়েছে। এতে সেখানে অন্তত সাতজন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েকদিনে তাদের দিকে প্রায় দেড় হাজার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো।

ফিলিস্তিনিদের এ হামলা ছাড়াও অভ্যন্তরীণ দাঙ্গায়ও বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। এর জেরে লড শহরে রাতভর কারফিউ জারি করা হয়েছিল।

289 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন