২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

নরসিংদীতে সড়ক দুর্ঘটনা, চিকিৎসক দম্পতিসহ নিহত ৩

আপডেট: মে ১২, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১১ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকার এ হতাহতের ঘটনা ঘটে।

নিহহতরা ডা. জহিরুল হক ও তাঁর স্ত্রী ডা. তুহিন। তাদের বাড়ি নরসিংদীর মরজাল গ্রামে। তারা রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে কর্মরত রয়েছেন। অপর নিহত ব্যক্তি মাইক্রোবাসের চালক খোকন।

পুলিশ জানিয়েছে, নিহত চিকিৎসক জহিরুল হক ও তাঁর স্ত্রী ঈদ উপলক্ষে ঢাকা থেকে নরসিংদীর মরজাল গ্রামের বাড়ি যাচ্ছিল। এ সময় তাদের গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে।

এতে ঘটনাস্থলেই দুই চিকিৎসক ও মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। আহত হন বাসের পাঁচ যাত্রী। আহতদের উদ্ধার করে নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা নূর হায়দার তালুকদার বলেন, ‘প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটিকে জব্দ করা হয়েছে।

520 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন