২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

রোদ-বৃষ্টি মিলে থাকবে ঈদের দিন

আপডেট: মে ১১, ২০২১

বিজয় ডেস্ক ॥ আসন্ন ঈদে দেশের কোথাও থাকবে রোদ, কোথাও থাকবে বৃষ্টি। আগামী কয়েকদিন এই ধারা অব্যাহত থাকার পর আবার তা কমতে শুরু করবে। আবহাওয়া অফিস সূত্র জানায়, বর্তমানে আবাহাওয়ার যে অবস্থা, এতে ১২ মে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ১৩ মে এই প্রবণতা কমবে। ১৪ মে থেকে থেমে থেমে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হবে। ১৫ মে’র দিকে আরো কমে যাবে। এক্ষেত্রে ১৩, ১৪ ও ১৫ মে দেশের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে। কোনো কোনো জায়গায় থাকবে রোদ।

সূত্র আরো জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। তাই বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতাও। দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দু’দিন ধরে কম বেশি বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এমনকী কোথাও কোথাও ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগেও কালবৈশাখী ঝড় হচ্ছে।

এ মাসেই অন্তত একটি ঘূর্ণিঝড় এবং দুই থেকে তিনটি তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে ঈদের সময়টাতে কোনো সাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা নেই। তবে কালবৈশাখীর কারণে নদীবন্দরে সতর্কতা রয়েছে, সেটা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। এছাড়া ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসেরও শঙ্কা নেই। নেই তীব্র তাপপ্রবাহের কোনো আভাসও।

চলতি মাসের শুরুর দিকে পঞ্চমবারের মতো তাপপ্রবাহ বয়ে গেছে। এ মৌসুমে অন্য বছর এতবার তপপ্রবাহ হয় না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপপ্রবাহ বেড়েছে। কেননা, বাতাসের ম্যাকানিজমটা ছিল না।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, এই সময় বৃষ্টিটা যে সিস্টেমে হয়, সেটাকে আমরা বলি পশ্চিমা লঘুচাপের প্রভাব। মানে শক্তিশালী পশ্চিমা লঘুচাপ থাকতে হবে। নরমালি ডিসেম্বর থেকে এই এপ্রিল পর্যন্ত গড়ে ৫টা থেকে ১০টা পর্যন্ত পশ্চিমা লঘুচাপ শক্তিশালী অবস্থানে (স্ট্রংলি ওয়েস্টার্ন ডিস্টার্ব্যান্স) থাকে।

এই ওয়েস্টার্ন ডিস্টার্ব্যান্স (পশ্চিমা লঘুচাপ) আসে ভূমধ্যসাগর থেকে। তারপর সেটা ধীরে ধীরে দিল্লি, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশে ঢোকে। তার সঙ্গে যদি আমাদের দক্ষিণী বাতাসের সংমিশ্রণ ঘটে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার ক্যারি করে, সেক্ষেত্রে বৃষ্টি হয়। এই সিস্টেমটা আসলে কয়েকদিন পরপর দুই থেকে চারদিন বৃষ্টি হয়।

এবছর এ ধরনের ওয়েস্টার্ন ডিস্টার্ব্যান্স ছিল না। যেগুলো হয়েছে তা স্থানীয়ভাবে হয়েছে। এ কারণে হঠাৎ কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছে।

ওয়েস্টার্ন ডিস্টার্ব্যান্স কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা মাঝে মধ্যে এরকম হয়। পাঁচ-দশ বছর পরপর এটা হয়। প্রতি বছর তো একই রকম থাকবে না। তবে পশ্চিমা লঘুচাপের প্রভাব এখন কিছুটা রয়েছে। তাই বৃষ্টিপাত হচ্ছে।

374 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন