২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

দৌলতদিয়ায় ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার, নিখোঁজ চালক

আপডেট: মে ১১, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥ ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়ায় ফেরিতে উঠার সময় পাঁচ নম্বর ঘাটের পল্টুনের তার ছিড়ে নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দুপুর একটা পয়তাল্লিশ মিনিটে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়ে বলে নিশ্চিত করেছেন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

 

ফায়ার সার্ভিসের পক্ষ্য থেকে জানানো হয়েছে , ঢাকা মেট্রো-চ-১৪-২৬০৮ সাদা নোয়া গাড়িটি উদ্ধার করা গেলেও সেখানে থাকা চালককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে।

 

এদিকে রাজন নামে এক প্রত্যকক্ষদর্শির বরাত দিয়ে অনেকেই জানিয়েছেন, উদ্ধার হওয়া মাইক্রোবাসটিতে চালকসহ আরো তিন থেকে চার জন যাত্রী ছিলো। মাইক্রোটি দৌলতদিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।

 

তবে, ফায়ার সার্ভসের পক্ষ থেকে শুধু চালক থাকার কথা জানানো হয়েছে।

 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটিকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসে থাকা চালক এখনো নিখোঁজ রয়েছে। চালককে শনাক্ত করে উদ্ধার কাজ অব্যহত রয়েছে।

অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১ টায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাপলা-শালু ফেরিতে উঠার সময় প্রবল ঝড়ের কলবে ফেরির পল্টুনের তার ছিড়ে যায়। তখন মাইক্রোটি নদী গর্ভে পড়ে ধীরে ধীরে ডুবে যায়। এসময় মাইক্রো থেকে কাউকে সাতরিয়ে পারে উঠতে দেখা যায়নি।

353 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন