২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বরিশালে লাল শাপলা দেখতে নেমে কলেজছাত্রের মৃত্যু কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন, সাংবাদিকের ভিডিও বার্তা পেয়ে ব্যবস্থা নিলো প্রশাসন বরিশালে সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় গঠন করা হলো ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ ইংল্যান্ড ভুলেই গিয়েছিল ‘অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স’ জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্ন বাসযোগ্য নগর গড়তে সারাদেশে কাজ করবেন বিডি-ক্লিন সদস্যরা বিপৎসীমার ওপরে তিন নদীর পানি, নতুন এলাকায় বন্যার শঙ্কা বরিশালে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোল ফ্রান্সের জয়

অবশেষে ফেরি চলাচলের অনুমতি দিলো সরকার

আপডেট: মে ১০, ২০২১

নিজস্ব প্রতিবেদক >> অবশেষে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আজ সোমবার বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।

 

বিআইডব্লিউটিসি বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন বলেন, ‌‘এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক। ঘাটে আটকে পড়া কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।

 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে। তাই ঈদে ঘরমুখো যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।’

 

করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে শুক্রবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ে ফেরি ঘাটে। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ফেরিতে কোনো যানবাহন উঠতে না পারার ঘটনাও ঘটেছে।

380 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন