২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

ঈদের ৩ দিন ছুটি বাতিল হচ্ছে যেসব কর্মকর্তা-কর্মচারীর

আপডেট: মে ৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক>> পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি ৩ দিন। সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য এ সিদ্ধান্ত হবে। এর বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবেন না বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এই ৩ দিন ছুটিও পাচ্ছেন না সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীরা।

 

জানা গেছে, ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের বনজ সম্পদ রক্ষায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। ইতিমধ্যে বনবিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

 

বনবিভাগ সূত্র জানায়, সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং বিষ দিয়ে মাছ শিকার বন্ধে বৃহস্পতিবার খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে (নলিয়ানে) জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যেক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।

 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া র্স্মাট টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

 

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. মো. আবু নাসের মোহসিন হেসেন বলেন, ঈদ উপলক্ষে সুন্দরবনের পুরো এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

368 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন