২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে একরাতে তিন প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট: এপ্রিল ২৯, ২০২১

নিজস্ব প্রতিনিধি ॥
বরিশাল নগরীতে একদিনে পৃথক তিনটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা। অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, অগ্নিকা-ের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন বরিশাল সদর ও দক্ষিণ স্টেশনের মোট ৫টি ইউনিট।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় নগরীর বিসিক শিল্প নগরী এলাকার একটি তুলার কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কি কারনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি বলে জানিয়েছেন কারখানাটির মালিক রফিকুল ইসলাম। তিনি দাবী করেন তার কারখানায় আনুমানিক ২০ লাখ টাকার মালামাল ছিল।

একই দিন দিবাগত সোয়া ১২টার দিকে নগরীর বটতলাস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি লেপ-তোষকের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে টিনশেড ওই দোকানটি মালামালসহ পুড়ে ছাঁই হয়ে গেছে। দোকান মালিক হাবিব জানান, তার দোকানে থাকা আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।

অপরদিকে বটতলার আগুন নিয়ন্ত্রণে আনার কিছুক্ষণের মধ্যেই নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন টিভিএস মোটরসাইকেলের শো-রুমে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে শো-রুমে থাকা মোটরসাইকেলের মধ্যে ৫টি মোটরসাইকেল পুড়ে যায়। এছাড়া শো-রুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শো-রুমের এক কর্মকর্তা জানান, অগ্নিকা-ে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, অগ্নিকা-ের খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করেন বরিশাল সদর ও দক্ষিণ স্টেশনের মোট ৫টি ইউনিট। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত তা জানাতে পারেননি তিনি।

394 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন