২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বরিশালে ট্রাফিক বিভাগ কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ কমিশনার আবু রায়হান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা

রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট: আগস্ট ২০, ২০২৬

অনলাইন নিউজঃ ২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমে জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই দৃশ্য দেখা যায়।

এর আগে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। ফলাফল অনুযায়ী, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় প্রার্থী কর্নেল অলি পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়।

ভোটগ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন