২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েই প্রথমে জামায়াত আমিরের সঙ্গে কোলাকুলি করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ‘সে আমার সহপাঠী’—ফটোগ্রাফার বন্ধুকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন শিক্ষামন্ত্রী বরিশালে ট্রাফিক বিভাগ কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ কমিশনার আবু রায়হান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

আপডেট: আগস্ট ২০, ২০২৬

অনলাইন নিউজঃ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনার কার্যক্রম। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৪৮ জন সংসদ সদস্য।

ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন ভোট গণনা করবেন। গণনা শেষ হওয়া মাত্র ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

জাতীয় সংসদের চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন। তবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় তিনি ভোট দিতে পারেননি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ না থাকায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় প্রায় নিশ্চিত। তিনি নির্বাচিত হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হবেন।

সংসদ সদস্য হওয়ায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দিয়েছেন। তবে রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে। একইসঙ্গে মন্ত্রী পদ থেকেও তার পদত্যাগ হবে।

অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদ ভোট দিতে পারেননি।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ কক্ষে ৪টি ব্যালট বাক্স রাখা হয়। সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দেন। ব্যালটে ভোটারের নাম এবং তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকে।

ভোটগ্রহণের আগে সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে নির্ধারিত স্থানে বসেন প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা, নির্বাচন কমিশন সচিব ও সংসদ সচিবালয়ের সচিব। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেন। নির্বাচনে সহায়তার জন্য নির্বাচন কমিশন থেকে ২০ জন কর্মকর্তার তালিকাও সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে ভোটাভুটি হলো। এর আগে প্রায় সব নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা-প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ১৯৯১ সালে ভোটে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন