১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা ১৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার, ইংরেজি-গণিতে বিপর্যয় দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্র ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সিলেটে ৯ জনের প্রাণহানির মামলা, বেঙ্গল-ইউনিকের রেজিস্ট্রেশন বাতিল মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

তীব্র গ্যাস সংকটে চট্টগ্রাম, অনাহার কাটাতে মাটির চুলায় ভরসা

আপডেট: আগস্ট ১৩, ২০২৬

সোহেল আহমেদ, চট্টগ্রামঃ তীব্র গ্যাস সংকটের কবলে চট্টগ্রাম নগরের সাধারণ মানুষ। গতো কয়েক সপ্তাহ ধরে চলে আসা গ্রাসের এই সমস্যা বর্তমানে প্রকট আকাড় ধারন করেছে। ফলে সময় মতো গ্যাস না পেয়ে অনাহার কাটাতে অনেকেই মাটির চুলার উপর ভরসা করছেন।

গ্যাসের চাপ কমে যাওয়ায় নগরীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি, ব্যাহত হচ্ছে শিল্পকারখানার উৎপাদন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়ার কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে গেছে।

চট্টগ্রাম ইপিজেড এলাকার গার্মেন্টস শ্রমিক ফরহাদ হোসেন বলেন, গতোকাল বুধবার রাতে মুড়ি চানাচুর খেয়ে সারারাত কাটিয়েছি, গ্যাস না আসাতে তার পরিবার রান্না করতে পারেননি। আজ বৃহস্পতিবার একটি মাটির চুলা কিনে এনেছেন বলে জানান তিনি।

এদিকে পেট্রোবাংলার উৎপাদন ও বিপণন বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত মহেশখালীর দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে প্রায় ৪১০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হয়েছে।

গ্যাস ও বিদ্যুৎ এর আকস্মিক সমস্যার সমাধানে গুরুত্ব দিয়ে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন সচেতণ মহল।

27 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন