৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
মহেশখালীর পথে প্রধানমন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সহ-সভাপতি এম জহির, সাঈদ পান্থ সাধারণ সম্পাদক নির্বাচিত জনগণের আস্থা অর্জন ও আইনশৃঙ্খলার উন্নয়নই অগ্রাধিকার: বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হবে এমনটি কখনও ভাবিনি, তবুও বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেব: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন নবম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো স্মার্টফোন

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

আপডেট: আগস্ট ৯, ২০২৬

অনলাইন নিউজ: মুরগির মাংসের যেকোনো পদই খেতে সুস্বাদু হয়। তার সঙ্গে নারিকেলের স্বাদ যুক্ত হলে তো কথাই নেই। সাধারণ মুরগির মাংস ভুনার স্বাদ অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার সঙ্গে নারিকেল যোগ করেন। গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে পারেন সুস্বাদু নারিকেলি চিকেন। চলুন তবে জেনে নেওয়া যাক নারিকেলি চিকেন তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- ১ কেজি

নারিকেল বাটা- আধা কাপ

পেঁয়াজ কুচি- ১ কাপ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- ১ চা চামচ

ধনিয়া গুঁড়া- আধা চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

এলাচ- ৪টি

দারুচিনি ও তেজপাতা- ২টি

লবণ- স্বাদমতো

তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে তাতে পেঁয়াজ ভেজে নিন। এবার তাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিন। এরপর বাকি সব মসলার সঙ্গে সামান্য পানি ও নারিকেল বাটা দিয়ে দিন। কষিয়ে মাংস দিয়ে দিন। মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে ভুনা করে নিন। সেদ্ধ হয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন