২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
ইরানে ফের ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেন করার দাবি তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী পিআরসি ইনষ্টিটিউশনের সভাপতি হলেন অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন সব শঙ্কা কাটিয়ে স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার পদ্মা ব্যারাজ প্রকল্প : কৃষি ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এইচ এম তসলিম উদ্দিনকে অভিনন্দন জানালেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমতিয়াজ চৌধুরী ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারালো বাংলাদেশ বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে

পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের

আপডেট: এপ্রিল ২৮, ২০২৬

অনলাইন নিউজঃ ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে সংঘটিত পুলিশ হত্যা, থানা লুট ও অস্ত্র হারানোর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি এসব ঘটনার যথাযথ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, ৫ আগস্টের ঘটনায় যেসব পুলিশ নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারকে পরামর্শ দিয়েছেন এই সংসদ সদস্য।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিন মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব দাবি করেন।

এই পর্যায়ে অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। 

ফজলুর রহমান বলেন, ‘৫ আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করেনি, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গেল কোথায়? ৫ আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। সেটার জন্য তদন্ত হওয়া উচিত।

 

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, তিনিও শুনছেন। আমি কথাগুলো বলছি ৫ আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো নিয়ে। ৫ আগস্টের পরবর্তীতে তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না।’

বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘৫ আগস্টের আগে পুলিশ যা করেছে তারা রাষ্ট্রীয় বাহিনী।

তারা যদি অন্যায় করে থাকে তাদের বিচার হোক। কিন্তু আমি মনে করি তারা তো দেশের নাগরিক। পুলিশের মা, বাবা ও সন্তান রয়েছে। অন্তত রাষ্ট্রের তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যদি নিহত হয়ে থাকে আমরা তোমাদের দেখব।’

ফজলুর রহমান বলেন, ‘আমি কমান্ডার ছিলাম, আপনি (স্পিকার) বীরবিক্রম ছিলেন।

১৬ ডিসেম্বরের (১৯৭১ সালের) পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করিনি। সবাইকে জেলে পাঠিয়েছি। তার বিচার হবে।’
91 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন